ইয়েমেন যুদ্ধে মার্কিন সমর্থনের অবসান চান জো বাইডেন
-
জো বাইডেন
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি মার্কিন সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
আগামী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন তার নির্বাচনী প্রচারণার মুখপাত্র অ্যান্ড্রু বেইটসের মাধ্যমে এ আহ্বান জানান। গতকাল (বুধবার) দৈনিক ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দেন বেইটস।
বেইটস বলেন, “জো বাইডেন মনে করেন ইয়েমেন যুদ্ধে সমর্থন বন্ধ করার সময় আরো আগেই হয়ে গেছে এবং যুদ্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরব ‘ব্ল্যাংক চেক’ দিয়েছে।”
এর আগেও জো বাইডেন প্রখ্যাত সাংবিাদক জামাল খাশোগি হত্যাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরবকে আক্রমণ করেছেন। সম্প্রতি বাইডেন সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, “সৌদি আরবে খুব সামান্যই আইনের শাসন, মানবাধিকার ও মানুষের মর্যাদা সম্পর্কে ধারণা আছে। সৌদি আরব যেসব কাজ করে তার সঙ্গে এসব অভিযোগ মোটেই অসঙ্গিতিপূর্ণ নয়।”#
পার্সটুডে/এসআইবি/২