পরমাণু ইস্যুতে ইরানের সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা
https://parstoday.ir/bn/news/world-i70352-পরমাণু_ইস্যুতে_ইরানের_সিদ্ধান্ত_নিয়ে_বৈঠকে_বসছেন_ইউরোপের_পররাষ্ট্রমন্ত্রীরা
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার কিছু ধারা মেনে না চলার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আলোচনা করতে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা আজ সোমবার আরো পরে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দপ্তরে বৈঠকে মিলিত হবেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ১৩, ২০১৯ ১৩:১৭ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার কিছু ধারা মেনে না চলার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আলোচনা করতে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা আজ সোমবার আরো পরে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দপ্তরে বৈঠকে মিলিত হবেন।

আসন্ন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিও উপস্থিত থাকবেন। পরমাণু সমঝোতায় দেয়া ইইউ'র প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ইরানের পক্ষ থেকে যে আল্টিমেটাম দেয়া হয়েছে সে বিষয়ে করণীয় ঠিক করতে তারা এ জরুরী বৈঠকে যোগ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এবং ফেডেরিকা মোগেরিনি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের বাণিজ্য অব্যাহত রাখার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করবেন।  

গত ৮ মে  ইরান ঘোষণা করে যে তারা পরমাণু সমঝোতা বা জেসিপিওএ'র কিছু কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কাজ স্থগিত রাখবে। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারি পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি না মানার ঘোষণা দেয় তেহরান। এছাড়া, মার্কিন নিষেধজ্ঞা মোকাবেলায় ইরানের স্বার্থ রক্ষ করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নিতে পরমাণু সমঝোতায় অন্যাান্য স্বাক্ষরকারী ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন এবং রাশিয়াকে ৬০দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তেহরান।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩