দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i71028-দলের_প্রধান_হিসেবে_পদত্যাগ_করেছেন_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রক্ষণশীল দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন তবে দলের নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৭, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
    দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রক্ষণশীল দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন তবে দলের নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তার এ পদত্যাগের ফলে দলীয় প্রধানের পদ পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হবে এবং জুলাইয়ের শেষ নাগাদ এ পদে নির্বাচন হতে পারে। শোনা যাচ্ছে লন্ডনের সাবেক মেয়র ও থেরেসা মে সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রক্ষণশীল দলের প্রধান হিসেবে নির্বাচিত হতে পারেন।

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনে ২০১৬ সালে গণভোট অনুষ্ঠিত হয় এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে শতকরা ৫১ ভাগ মানুষ ভোট দেন। এতে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং থেরেসা মে প্রধানমন্ত্রী হন। তিন বছরের মাথায় এসে একই ইস্যুতে তিনিও পদত্যাগ করলেন। তবে এই তিন বছরে তিনি ব্রেক্সিট ইস্যুতে দৃশ্যমান কিছু্ই করতে পারেন নি।

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে থেরেসা মে অনেকটা কঠোর অবস্থান নিয়েছিলেন। এ বিষয়ে তিনি ইইউ’র সঙ্গে একটি চুক্তিও করেছিলেন কিন্তু দেশের সংসদে তিনি তা পাস করাতে ব্যর্থ হন। ব্রেক্সিটের জন্য তিন দফা সময় বাড়ানো হয়েছে এবং লন্ডন এখন ৩১ অক্টোবর পর্যন্ত সময় পাবে।#

পার্সটুডে/এসআইবি/৭