রুশ সীমান্তে ন্যাটোর সামরিক মহড়া; বসে নেই রাশিয়াও
https://parstoday.ir/bn/news/world-i71228-রুশ_সীমান্তে_ন্যাটোর_সামরিক_মহড়া_বসে_নেই_রাশিয়াও
রাশিয়ার কথিত হুমকি মোকাবেলার নামে আমেরিকা ও ন্যাটো মিত্ররা রুশ সীমান্তে নৌ মহড়া শুরু করেছে। বাল্টিক সাগরে আমেরিকা ও ইউরোপের ১৮টি দেশের হাজার হাজার সেনা এবং ৫০টি যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নেয়। গত পাঁচ বছরে আমেরিকা যে সামরিক মহড়া চালিয়ে আসছে এই মহড়া মূলত তারই অংশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • ন্যাটোর সামরিক মহড়া
    ন্যাটোর সামরিক মহড়া

রাশিয়ার কথিত হুমকি মোকাবেলার নামে আমেরিকা ও ন্যাটো মিত্ররা রুশ সীমান্তে নৌ মহড়া শুরু করেছে। বাল্টিক সাগরে আমেরিকা ও ইউরোপের ১৮টি দেশের হাজার হাজার সেনা এবং ৫০টি যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নেয়। গত পাঁচ বছরে আমেরিকা যে সামরিক মহড়া চালিয়ে আসছে এই মহড়া মূলত তারই অংশ।

গত বুধবার এ মহড়া শুরু হয়েছে এবং ২১ জুন শেষ হবে। গত চার দশকের মধ্যেই এই প্রথম মার্কিন দ্বিতীয় নৌবহর এমন মহড়ায় নেতৃত্ব দিচ্ছে। এ বহর স্নায়ুযুদ্ধের সময় উত্তর আটলান্টিক মহাসাগরে বেশ কয়েকটি মহড়া চালিয়ে পরিচিত হয়ে ওঠে।  

রুশ সেনাদের মহড়ার ফাইল ফটো

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১১ সালে দ্বিতীয় নৌবহর ভেঙে দেয়া হয়। তিনি সে সময় বলেছিলেন যে, রাশিয়া থেকে হুমকি না থাকায় এ বহরের প্রয়োজন নেই। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ হুমকির কথা বলে ২০১৮ সালে ওই বহর পুনরুজ্জীবিত করেন।

এদিকে, রাশিয়াও বসে বসে ন্যাটোর মহড়া দেখছে না বরং দেশটির নিজে সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে। বুধবার রুশ বাহিনী শত্রুর সাবমেরিন ডুবিয়ে দেয়ার মহড়া চালিয়ে চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।