বিমান হামলায় দায়েশের আয়ে ধস; অর্থ আদায়ে বাড়ছে নির্যাতন
https://parstoday.ir/bn/news/world-i7123-বিমান_হামলায়_দায়েশের_আয়ে_ধস_অর্থ_আদায়ে_বাড়ছে_নির্যাতন
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের আয়ে ধস নেমেছে এবং গত বছরের তুলনায় এ গোষ্ঠীর আয় অন্তত ৩০ শতাংশ কমে গেছে। ফলে অর্থ আদায়ের জন্য নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানুষের ওপর নির্যাতনমূলক নতুন নতুন কর চাপিয়ে দিচ্ছে দায়েশ। গবেষণা গোষ্ঠী আইএইচএস কনফ্লিক্ট মনিটরের আজ(সোমবার) প্রকাশিত প্রতিবেদনে এ সব তথ্য ওঠে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৬ ০৪:১২ Asia/Dhaka
  • বিমান হামলায় দায়েশের আয়ে ধস; অর্থ আদায়ে বাড়ছে নির্যাতন

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের আয়ে ধস নেমেছে এবং গত বছরের তুলনায় এ গোষ্ঠীর আয় অন্তত ৩০ শতাংশ কমে গেছে। ফলে অর্থ আদায়ের জন্য নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানুষের ওপর নির্যাতনমূলক নতুন নতুন কর চাপিয়ে দিচ্ছে দায়েশ। গবেষণা গোষ্ঠী আইএইচএস কনফ্লিক্ট মনিটরের আজ(সোমবার) প্রকাশিত প্রতিবেদনে এ সব তথ্য ওঠে এসেছে।

এতে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি দায়েশ প্রায় ৮ কোটি ডলার আয় করেছে। কিন্তু চলতি বছরের মার্চে এ আয় পাঁচ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছে। দায়েশ গোষ্ঠীর আয়ের ৪৩ শতাংশ আসে তেল উৎপাদন থেকে। দৈনিক তেল উৎপাদন ৩৩ হাজার ব্যারেল থেকে হ্রাস পেয়ে ২১ হাজার ব্যারেল নেমে আসায় সন্ত্রাসীগোষ্ঠীর আয় কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দায়েশের আয় উল্লেখ যোগ্য ভাবে কমেছে এবং এতে দায়েশের জন্য চ্যালেঞ্জ বাড়বে। আইএইচএস’এর সিনিয়র বিশ্লেষক লুদোভিকো কার্ললিনো বলেন, রাশিয়া এবং কথিত মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায়ই প্রধানত দায়েশের আয়ে ধস নেমেছে।

এদিকে, গত মাসের ১৬ তারিখে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের শুরু থেকেই সিরিয়া এবং ইরাকে অধিকৃত এলাকার ২২ শতাংশ দায়েশ গোষ্ঠীর হাত ছাড়া হয়েছে।#

মূসা রেজা/১৮