ইরাকের কুর্দি এলাকায় তুর্কি সেনাবাহিনীর অভিযান: ৬০ পিকেকে গেরিলা নিহত
তুরস্কের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাষিত কুর্দিস্তান এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে'র ৬০ সদস্যকে হত্যা করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক বিবৃতিতে বলেছে, তুরস্কের সেনাবাহিনী আর্টিলারি ইউনিট এবং বিমান বাহিনীর সহযোগিতায় গত ২৭ মে ইরাকের উত্তরাঞ্চীয় হাকুর্ক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছে। এছাড়া, বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের সেনাবাহিনী গত শুক্রবার রাত দশটায় ইরাকের উতরাঞ্চলে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে ক্ল-২ অভিযান চালিয়েছে।
গতকাল শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি হাকুর্ক এলাকায় চলমান ক্ল-১'র সফল অভিযানের ধারাবাহিকতার অংশ। বিবৃতিতে আরো বলা হয়েছে, তুর্কি সেনাবাহিনী যেকোনো উপায়ে হাকুর্ক এলাকায় সন্ত্রাসীদের যেকোনো শক্তি সঞ্চয় অংকুরেই বিনষ্ট করে দেবে। তুর্কি বিমান বাহিনী, গানশিপ হেলিকপ্টার, ড্রোন এবং আর্টিলারি ব্যবহার করে সেনাবাহিনী হাকুর্ক এলাকায় অভিযান অব্যাহত রাখবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ।#
পার্সটুডে/ বাবুল আখতার /১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।