কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান বাগযুদ্ধ তুঙ্গে
https://parstoday.ir/bn/news/world-i72521-কাশ্মির_ইস্যু_নিয়ে_ভারত_পাকিস্তান_বাগযুদ্ধ_তুঙ্গে
কাশ্মিরকে কেন্দ্র করে আবার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৯ ১৪:৩৭ Asia/Dhaka
  • কাশ্মিরে মোতায়েন ভারতীয় সেনা
    কাশ্মিরে মোতায়েন ভারতীয় সেনা

কাশ্মিরকে কেন্দ্র করে আবার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে।

ভারতের সামরিক বাহিনী বলেছে, তারা আজ (রোববার) পাকিস্তানের সেনা ও গেরিলাদের একটি দলের কাশ্মিরে প্রবেশের প্রচেষ্টা রুখে দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা পার হয়ে কাশ্মিরে প্রবেশের সময় ভারতীয় সেনাদের হামলায় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পাঁচ থেকে সাতজন নিহত হয়েছে বলেও দাবি করেছে দিল্লি।

তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভারত কাশ্মিরের জনগণের ওপর গুচ্ছ বোমা ব্যবহার করছে। এতে চার বছরের একটি শিশুসহ দু জন নিহত ও ১১ জন আহত হয়েছে।  

ভারত সম্প্রতি কাশ্মিরে অন্তত ১০ হাজার সেনা মোতায়েন করেছে। সন্ত্রাসী হামলার আশংকা জানিয়ে এসময় লোকজনকে জ্বালানি ও খাদ্য সংগ্রহে রাখার কথা বলা হয়েছে।

শুক্রবার জম্মু-কাশ্মিরের সরকার পর্যটকদের সফর সংক্ষিপ্ত করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। হিন্দু তীর্থযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য সরকারের হাতে রয়েছে বলে দাবি করা হয়। ব্রিটেন ও জার্মানির নাগরিকদের কাশ্মির সফরের বিষয়ে সতর্ক করেছে দেশ দুটির সরকার। কাশ্মিরে বর্তমানে প্রেসিডেন্টের শাসন জারি রয়েছে।#     

পার্সটুডে/এসআইবি/৪