ভারতের বিজেপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন
-
সুষমা স্বরাজ
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ৬৭ বছর বয়সে তিনি মারা গেলেন।
মৃত্যুর কয়েক ঘন্টা আগে মঙ্গলবার সন্ধ্যায় সুষমা স্বরাজ টুইট করে কাশ্মীর বিষয়ে নতুন সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। তিনি বলেছিলন, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা তার জীবনের চাওয়া ছিল।
ভারতের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাতে সুষমা স্বরাজ হৃদরোগে আক্রান্ত হলে নয়টার পর স্বজনেরা তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে বা এআইআইএমএস-তে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২০১৪ ৬ মে থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুষম স্বরাজ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।