আমি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হব: ইমরান খানের অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/world-i72801-আমি_কাশ্মীরি_জনগণের_কণ্ঠস্বর_হব_ইমরান_খানের_অঙ্গীকার
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তিনি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবেন এবং কাশ্মীর ইস্যুকে সামনে এগিয়ে নেবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৯ ১৪:০৯ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তিনি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবেন এবং কাশ্মীর ইস্যুকে সামনে এগিয়ে নেবেন।

পাকিস্তানের ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আযাদ কাশ্মীরের আইন পরিষদে ভাষণ দিতে গিয়ে ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, “আমি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর এবং তাদের দূত হব।”  

ইমরান খান বলেন, জম্মু-কাশ্মীরে ভারতের বর্বরতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় পুরোপুরি ওয়াকিবহাল নয়; এজন্য বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন।

জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, এটি ভারতের কৌশলগত ভুল এবং এজন্য তাদেরকে বিরাট মূল্য দিতে হবে।

আইন পরিষদে দেয়া ভাষণে আযাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দার বলেন, জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার সিদ্ধান্তে নতুন প্রতিরোধ আন্দোলন শুরু হবে। তিনি আরো বলেন, অধিকৃত কাশ্মীরের ভারত জনসংখ্যার হার পাল্টে দিতে চায়।#

পার্সটুডে/এসআইবি/১৪