পাকিস্তানে শান্তি কমিটির নেতার গাড়ীর পাশে বোমা বিস্ফোরণে, নিহত ৬
https://parstoday.ir/bn/news/world-i72910-পাকিস্তানে_শান্তি_কমিটির_নেতার_গাড়ীর_পাশে_বোমা_বিস্ফোরণে_নিহত_৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের 'আপার দির' জেলায় একটি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১৮, ২০১৯ ২১:২১ Asia/Dhaka
  • পাকিস্তানে শান্তি কমিটির নেতার গাড়ীর পাশে বোমা বিস্ফোরণে, নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের 'আপার দির' জেলায় একটি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে।

একটি যাত্রিবাহী বাসের কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ বলছে, সেখানে স্থানীয় শান্তি কমিটির নেতার গাড়ীও ছিল। এই বিস্ফোরণের সময় একটি ডাবল কেবিন বাসে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আহত পাঁচজনকে ডিএইচকিউ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়ে আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখনো কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

খাইবার-পাকতুনখোয়া প্রদেশটি পাকিস্তানের অনিরাপদ প্রদেশ হিসেবে পরিচিত।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।