কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করলেন পাকিস্তান ও চীনের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i73134-কাশ্মীর_ইস্যু_নিয়ে_আলোচনা_করলেন_পাকিস্তান_ও_চীনের_সেনাপ্রধান
চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। গতকাল (সোমবার) দুই শীর্ষ সেনা কর্মকর্তা এ আলোচনায় বসেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ০৫:১৮ Asia/Dhaka
  • চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং (বামে) এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং (বামে) এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। গতকাল (সোমবার) দুই শীর্ষ সেনা কর্মকর্তা এ আলোচনায় বসেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, জেনারেল কিলিয়াং পাকিস্তানের সেনা সদরদপ্তর পরিদর্শন করেছেন। এসময় চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও পাক সেনাপ্রধান একান্ত বৈঠক করেন এবং কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি  দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

জেনারেল বাজওয়া কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি আন্তরিক ও সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। বৈঠকে চীনের সেনা কর্মকর্তা বলেন, পাকিস্তান হচ্ছে সময়ের পরিক্রমায় উত্তীর্ণ ও পরীক্ষিত বন্ধু।

আইএসপিআর জানিয়েছে, বৈঠকের সময় দু'দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় যার আওতায় চীন পাকিস্তানকে সামরিক দিক দিয়ে আরও বেশি সক্ষম করে তোলার জন্য সহযোগিতা করবে। এর আগে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান সু কিলিয়াং পাকিস্তানে সেনা সদর দপ্তরে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়।

চলতি মাসের গোড়ার দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সংকট নিয়ে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে তখন চীন ইসলামাবাদের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে রুদ্ধদ্বার বৈঠক বসে সেখানেও সমর্থন অব্যাহত রাখে বেইজিং।#

পার্সটুডে/এসআইবি/২৭