মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা ইস্যুতে মাহাথির মোহাম্মাদের সঙ্গে জারিফের বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i73202-মার্কিন_নিষেধাজ্ঞাসহ_নানা_ইস্যুতে_মাহাথির_মোহাম্মাদের_সঙ্গে_জারিফের_বৈঠক
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেছেন। কুয়ালালামপুরে ওই বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৯ ১৩:৪৪ Asia/Dhaka
  • মাহাথির মোহাম্মাদের সঙ্গে জারিফের বৈঠক
    মাহাথির মোহাম্মাদের সঙ্গে জারিফের বৈঠক

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেছেন। কুয়ালালামপুরে ওই বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ যেসব অন্যায় পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়েও মতবিনিময় হয়েছে। খুব শিগগিরই মাহাথির মোহাম্মাদ ইরান সফর করবেন বলে কথা রয়েছে। তার সফরের আগেই দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক উচ্চ কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী সাইফদ্দিন আব্দুল্লাহ'র সঙ্গে কথা বলেন জারিফ। এছাড়া তিনি মালয়েশিয়ার কৌশলগত গবেষণা ও অধ্যয়ন বিষয়ক সংস্থা আইএসআইএস-এ আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের অভিন্ন নিরাপত্তা নিয়ে বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন ও জাপান সফর শেষে গতকাল (বুধবার) মালয়েশিয়া গেছেন।#  

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।