ইরান-বিরোধী সামরিক জোটে জড়াবে না ইউরোপ: ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i73214-ইরান_বিরোধী_সামরিক_জোটে_জড়াবে_না_ইউরোপ_ফ্রান্সের_প্রতিরক্ষামন্ত্রী
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পারস্য উপসাগরে আমেরিকার নেতৃত্বে যে সামরিক জোট গঠনের চেষ্টা চলছে তাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যোগ দেবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ০৬:১০ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি
    ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পারস্য উপসাগরে আমেরিকার নেতৃত্বে যে সামরিক জোট গঠনের চেষ্টা চলছে তাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যোগ দেবে না।

ফ্লোরেন্স পার্লি বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ইইউ’র পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বলেন, পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে স্কর্ট দেয়ার যে পরিকল্পনা আমেরিকা করেছে ইইউ তার বিরোধিতা করছে।

ইরান-বিরোধী উসকানিমূলক তৎপরতার অংশ হিসেবে পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা

সাম্প্রতিক সময়ে আমেরিকা পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার নামে ইরানের বিরুদ্ধে একটি নৌজোট গঠন করার চেষ্টা জোরদার করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সে প্রচেষ্টা হালে পানি পায়নি। এখন পর্যন্ত শুধু ব্রিটেন, ইহুদিবাদী ইসরাইল ও বাহরাইন ওই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরানের বিরুদ্ধে সর্বমুখী চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক মাসে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি শক্তিশালী করেছে ওয়াশিংটন।

আমেরিকা পারস্য হাজার হাজার মাইল দূরে থেকে এসে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার হাস্যকর দাবি করলেও ইরান সব সময় বলে এসেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করবে এ অঞ্চলের দেশগুলো; কোনো বহিঃশক্তি নয়।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।