পাকিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত; পুনর্বিবেচনার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i73489-পাকিস্তানের_সিদ্ধান্তে_ক্ষুব্ধ_ভারত_পুনর্বিবেচনার_আহ্বান
ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নয়া দিল্লি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৫:১১ Asia/Dhaka
  • রাম নাথ কোবিন্দ
    রাম নাথ কোবিন্দ

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নয়া দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত সঠিক হয় নি, ইসলামাবাদের এ সিদ্ধান্তে নয়া দিল্লি ভীষণ ক্ষুব্ধ। ভারত পাকিস্তানকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।    

রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার আইসল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের। প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদের কাছে অনুরোধ জানায় নয়াদিল্লি। কিন্তু ওই অনুরোধ নাকচ করেছে পাকিস্তান।

ভারতের অনুরোধ নাকচ করে দেওয়ার কথা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।