ভারতীয় বাহিনীর গুলিতে পাক সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i73639-ভারতীয়_বাহিনীর_গুলিতে_পাক_সেনা_নিহত
সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, আজ (শনিবার) ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পাক সেনা মারা যান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১০:৪৪ Asia/Dhaka
  • সীমান্তে পাকিস্তানি সেনাদের টহল
    সীমান্তে পাকিস্তানি সেনাদের টহল

সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, আজ (শনিবার) ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পাক সেনা মারা যান।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের সংবাদ বিবৃতি উদ্ধৃত করে এ খবর দিয়েছে ইংরেজি এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, বিনা উসকানিতে হাজিপীর সেক্টরে গুলি চালায় ভারতীয় সেনারা। এতে নারোওয়ালের অধিবাসী হাবিলদার নাসির হোসেন নিহত হয়েছেন। তিনি ১৬ বছর ধরে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।

খবরে বলা হয়েছে, গত ৫ আগস্ট নয়াদিল্লি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়ে গেছে। এ নিয়ে পারমাণবিক অস্ত্রধারী দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে ওই একই সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন ভাওয়ালনগরের অধিবাসী সিপাহি গুলাম রাসুল। এসব ঘটনার নিন্দা জানাতে পাকিস্তানে নিযুক্ত ভারতের কূটনীতিকদের বেশ কয়েকবার তলব করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৪