আন্তর্জাতিক আইনকে উপহাস করছে ইসরাইল: মাহাথির মোহাম্মাদ
-
মাহাথির মোহাম্মাদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে, তারা আন্তর্জাতিক আইন ও নীতিমালাকে উপহাস করছে। তিনি শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেছেন।
মাহাথির মোহাম্মদ বলেন, বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, গোটা বিশ্বের চোখের সামনে মিয়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সরকারি বাহিনী গত কয়েক দশক ধরে হত্যা-নির্যাতন চালিয়ে আসলেও গত ২০১৭ সালের ২৫শে আগস্ট থেকে তা নতুন মাত্রা পেয়েছে।
নতুনকরে বর্বরতার কারণে প্রায় আট লাখ রোহিঙ্গা উদ্বাস্তু প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ অত্যাধুনিক স্যাটেলাইট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এর আগে জানিয়েছে, রাখাইনে মুসলিম গ্রামগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।