ইমরানের বিমানে কারিগরি ত্রুটি: ফিরে গেল নিউ ইয়র্কে
https://parstoday.ir/bn/news/world-i74050-ইমরানের_বিমানে_কারিগরি_ত্রুটি_ফিরে_গেল_নিউ_ইয়র্কে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার প্রতিনিধিদলকে বহনকারী বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর বিমানটি আবার নিউইয়র্কে ফিরে গেছে। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৬:৪২ Asia/Dhaka
  • বিমানের ভেতরে ইমরান খান
    বিমানের ভেতরে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার প্রতিনিধিদলকে বহনকারী বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর বিমানটি আবার নিউইয়র্কে ফিরে গেছে। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগদান এবং আমেরিকায় সফল সফরের পর ইমরান খান দেশে ফেরার জন্য নিউ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু তাকে বহনকারী বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়।

খবরে বলা হয়েছে, বিমানটি যখন কানাডার টরেন্টো শহরের কাছাকাছি ছিল তখন তাতে সমস্যা দেখা দেয়। তবে সমস্যা তেমন বড় কিছু ছিল না। পাক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারি নাসিমুল হক জানান, নিউইয়র্কে ইমরান খান আরো একটি রাত কাটাবেন; এরইমধ্যে বিমানটি ঠিক করার চেষ্টা চালানো হবে।

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন ইমরান খান (গতকালের ছবি)

জাতিসংঘে দেয়া ভাষণে ইমরান খান আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন। এর পাশাপাশি তিনি কাশ্মীর ইস্যুতে ভারতের বাজারকে ইঙ্গিত করে বলেছেন, ১২০ কোটি মানুষের বাজারকে আন্তর্জাতিক সমাজ বিবেচনায় নেবে নাকি ন্যায় বিচার ও মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরবে তা তাদেরকে সম্প্রদায়কে ঠিক করতে হবে।

ইমরান খান পরিষ্কার করে বলেন, আপনারা কি মনে করেন ভারতের সংবিধানের ৩৭০ নং ধারা বাতিল করে কাশ্মীরের যে মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে তা সেখানকার জনগণ মেনে নেবে? তিনি বলেন, এক লাখ কাশ্মীরি নিহত হয়েছে, হাজার হাজার নারী ধর্ষিতা হয়েছে- এগুলো জাতিসংঘের রিপোর্টে প্রকাশ হয়েছে। এরপর ইমরান খান দুঃখ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সমাজের সবাই এসব তথ্য জানে। তারপরেও ভারতের বিশাল বাজারের কথা চিন্তা করে সবাই চুপ থাকে।#

পার্সটুডে/এসআইবি/২৮