দেশে ফিরেছেন ইমরান খান; কাশ্মীরের পাশে থাকার ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i74085-দেশে_ফিরেছেন_ইমরান_খান_কাশ্মীরের_পাশে_থাকার_ঘোষণা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মিশন শেষ করে তিনি দেশে ফিরেছেন। আজ (রোববার) বিকেলে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর সেখানে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে ঘোষণা দিয়েছেন, সারাবিশ্ব যদি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের পাশে না থাকে তাহলেও পাকিস্তান কাশ্মীরের জনগণের পাশে থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৮:৩৫ Asia/Dhaka
  • দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইমরান খান
    দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মিশন শেষ করে তিনি দেশে ফিরেছেন। আজ (রোববার) বিকেলে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর সেখানে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে ঘোষণা দিয়েছেন, সারাবিশ্ব যদি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের পাশে না থাকে তাহলেও পাকিস্তান কাশ্মীরের জনগণের পাশে থাকবে।

ইমরান খানকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যর্থনা জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন।

সমাবেশে ইমরান খান অনেকটা ইসলামি কায়দায় বক্তৃতা দেয়া শুরু করেন এবং নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কাশ্মীরি মিশনে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি তিনি তার স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, বুশরা বিবি জতিসংঘরে কাশ্মীর মিশনের জন্য অনেক বেশী দোয়া করেছেন।

ইসলামাবাদ বিমানবন্দরে সংক্ষিপ্ত সমাবেশে ভাষণ দেন ইমরান খান

সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে চলমান সংগ্রামে উত্থান-পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, “কাশ্মীরের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।”

ইমরান খান জোর দিয়ে বলেন, তার সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতার জন্য এমন কোন প্রচেষ্টা নেই যা চালাবে না। পাশাপাশি তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা বিশ্বের সম্ভাব্য সমস্ত ফোরামে নরেন্দ্র মোদির ফ্যাসিস্ট এবং মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব।”

এর আগে, জাতিসংঘে কাশ্মীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাষণ দেয়ার পর ইমরান খান নিউ ইয়র্ক থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সফর স্থগিত করেন। এরপর তিনি একটি বাণিজ্যিক ফ্লাইটে জেদ্দা হয়ে ইসলামাবাদ ফেরেন।#

পার্সটুডে/এসআইবি/২৯