কানাডায় দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন জাস্টিন ট্রুডো
https://parstoday.ir/bn/news/world-i74700-কানাডায়_দ্বিতীয়_মেয়াদে_বিজয়ী_হলেন_জাস্টিন_ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে তার দল এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। নির্বাচনের আগে একটি কেলেংকারি ও অভিযোগের পরও তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় ফলাফলকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
অক্টোবর ২৩, ২০১৯ ১৭:৩১ Asia/Dhaka
  • জাস্টিন ট্রুডো
    জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে তার দল এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। নির্বাচনের আগে একটি কেলেংকারি ও অভিযোগের পরও তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় ফলাফলকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ট্রুডোর লিবারেল পার্টি সংসদের বেশি আসন পেয়েছে তবে আইন পাস করার মতো তা যথেষ্ট নয়। সে কারণে সংসদে আইন পাস করতে হলে তাকে বিরোধীদলের উপর নির্ভর করতে হবে। কানাডার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ২০১৫ সালের নির্বাচনের মতো ঘটনা নয়, এ নির্বাচন কিছুটা ভিন্নতা রয়েছে।

একটি কেলেঙ্কারির ঘটনায় ট্রুডো রাজনৈতিকভাবে বড় ধরনের চাপের মুখে পড়ার পরও নির্বাচনে তার দল জয়লাভ করায় কানাডায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নেলসন ওয়াইজম্যান এমন বিস্ময় প্রকাশ করে বলেন, এত কিছুর পরও ট্রুডোর দল প্রায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেছে; এটি সত্যিই বিস্ময়কর ব্যাপার।#

পার্সটুডে/এসআইবি/২৩