আমেরিকায় হ্যালোইন ডে'র অনুষ্ঠানে গুলিতে নিহত ৩, আহত ৯
https://parstoday.ir/bn/news/world-i74878-আমেরিকায়_হ্যালোইন_ডে'র_অনুষ্ঠানে_গুলিতে_নিহত_৩_আহত_৯
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচের এক বাসায় হ্যালোইন পার্টিতে গুলিতে তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছে। স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জেক হেফলিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৯ ১৫:২২ Asia/Dhaka
  • আমেরিকায় হ্যালোইন ডে'র অনুষ্ঠানে গুলিতে নিহত ৩, আহত ৯

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচের এক বাসায় হ্যালোইন পার্টিতে গুলিতে তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছে। স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জেক হেফলিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি এবং হামলার সঙ্গে কে বা কারা জড়িত তাও জানায় নি নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে বাসায় গুলির ঘটনা ঘটেছে সেখানে হ্যালোইন পার্টি চলছিল। ওই এলাকার স্থানীয় বাসিন্দা ৪৭ বছর বয়সী ওসাল্ডো মরালেস গণমাধ্যমকে বলেছেন, তিনি ১৭টি গুলির শব্দ শুনেছেন। তবে কয়েকজন জানান, ২০টি গুলির শব্দ শুনেছেন।

আমেরিকায় গুলির ঘটনায় প্রতিদিনই বেশ কয়েকজন ব্যক্তি নিহত হন। অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থে দেশটির সরকার অস্ত্র নিয়ন্ত্রণ আইনে কড়াকড়ি আরোপ না করায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

আমেরিকার সাধারণ মানুষ প্রাণঘাতী অস্ত্র বহন নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। #  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।