দিল্লিতে সম্ভবত বিষাক্ত বায়ু ছেড়েছে পাকিস্তান ও চীন: বিজেপি নেতা
-
বিনীত আগরওয়াল শারদা
ভারতের রাজধানী নয়া দিল্লি ও এর আশেপাশের এলাকায় মারাত্মক বায়ু দূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করেছেন বিজেপি নেতা বিনীত আগারওয়াল শারদা । তিনি বলেছেন, তারাই হয়তো বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়েছে ভারতে।
উত্তর প্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা বিনীত আগারওয়াল মিরাটে এক জনসভায় বলেন, 'এই যে বিষাক্ত হাওয়া ও গ্যাস আসছে, হতে পারে আমাদের আশপাশের যেসব দেশ আমাদের ভয় পায়, তারাই তা ছেড়েছে। আমার মনে হয় পাকিস্তান ও চীন আমাদের ভয় পায়। পাকিস্তানই কোনো বিষাক্ত গ্যাস ভারতে ছেড়েছে কিনা তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।'
তিনি আরও বলেন, 'যখনই পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তখনই পরাজিত হয়েছে। আর নরেন্দ্র মোদি ও অমিত শাহ ক্ষমতায় আসার পর থেকে তারা একেবারেই হতাশ হয়ে পড়েছে।'
দূষণের জন্য হরিয়ানা ও পঞ্জাবের খড় পোড়ানোকে দায়ী করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেন বিনীত আগরওয়াল সারদা। তিনি বলেন, 'দিল্লির মুখ্যমন্ত্রীসহ অনেকেই বলছেন খড় পোড়ানোর জন্য এই দূষণ হয়েছে। তবে কৃষকরা দেশের শিরদাঁড়া। কৃষি ও শিল্পকে দায়ী করা ঠিক না।'
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব সমস্যার সমাধান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬