নওয়াজ শরীফের স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি নয়: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i75114-নওয়াজ_শরীফের_স্বাস্থ্য_নিয়ে_কোনো_রাজনীতি_নয়_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফের স্বাস্থ্যগত বিষয় এবং চিকিৎসার ব্যাপারে সরকার কোনো রাজনীতিতে জড়িত নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ১৪:২০ Asia/Dhaka
  • নওয়াজ শরীফ (বামে) ও ইমরান খান
    নওয়াজ শরীফ (বামে) ও ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফের স্বাস্থ্যগত বিষয় এবং চিকিৎসার ব্যাপারে সরকার কোনো রাজনীতিতে জড়িত নয়।

ইমরান খান বলেন, নওয়াজ শরীফের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর অনুরোধে এবং তাদের অনুরোধেই নওয়াজের নামে তালিকা থেকে বাদ দেয়া হবে। গতকাল (শুক্রবার) পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করার সময় এসব কথা বলেন।

বিদেশে নওয়াজ শরীফের সম্ভাব্য চিকিৎসা সম্পর্কে ইমরান খান বলেন, “আমি প্রথম দিন থেকেই বলে আসছি মানুষের স্বাস্থ্যের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলা যাবে না, অবশ্যই মানবস্বাস্থ্য ও চিকিৎসা থেকে রাজনীতিকে দূরে রাখতে হবে। আমরা দেশের প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্ত্বশাসনে বিশ্বাস করি।”

রাজধানী ইসলামাবাদে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান যে প্রতিবাদ সমাবেশ করছেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমরান খান বলেন, আমার পদত্যাগের দাবি অসাংবিধানিক বরং বিরোধীদলের সঙ্গে সরকারের আন্তরিক আলোচনা হওয়া দরকার। তিনি জানান, এ ব্যাপারে সরকারের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সমঝোতারভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।#

পার্সটুডে/এসআইবি/৯