ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলে পাকিস্তানেরও লাভ হবে: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i75279-ইরানের_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_উঠলে_পাকিস্তানেরও_লাভ_হবে_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান গোটা অঞ্চলের বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী ইসলামাবাদে  দক্ষিণ, পশ্চিম ও মধ্য এশিয়ায় শান্তি ও উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৯ ১৬:০০ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান গোটা অঞ্চলের বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী ইসলামাবাদে  দক্ষিণ, পশ্চিম ও মধ্য এশিয়ায় শান্তি ও উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তাতে কেবল ইরানই লাভবান হবে তা নয় বরং পাকিস্তানসহ গোটা অঞ্চল উপকৃত হবে। পাকিস্তান সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বলে তিনি উল্লেখ করেন।

ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে নিজের উদ্যোগের প্রতি ইঙ্গিত করে বলেন, কূটনৈতিক উপায়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো উচিৎ।

দুই দেশই পাকিস্তানের কঠিন সময়ে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান। উত্তেজনা ও যুদ্ধের মাধ্যমে কখনোই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন ইমরান খান।#   

পার্সটুডে/এসএ/১৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।