লন্ডনে হাসির পাত্র হওয়ার পর ক্ষোভে সংবাদ সম্মেলন বাতিল করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i75689-লন্ডনে_হাসির_পাত্র_হওয়ার_পর_ক্ষোভে_সংবাদ_সম্মেলন_বাতিল_করলেন_ট্রাম্প
ব্রিটেনের রাজধানী লন্ডনে ৭০তম ন্যাটো সম্মেলনে হাসির পাত্র হওয়ার পর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ২২:১৮ Asia/Dhaka
  • লন্ডনে হাসির পাত্র হওয়ার পর ক্ষোভে সংবাদ সম্মেলন বাতিল করলেন ট্রাম্প

ব্রিটেনের রাজধানী লন্ডনে ৭০তম ন্যাটো সম্মেলনে হাসির পাত্র হওয়ার পর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এক টুইটে সংবাদ সম্মেলন বাতিলের কথা জানিয়ে বলেন, ন্যাটো সম্মেলন শেষ হওয়ার পরপরই তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। ন্যাটোর সম্মেলনের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন না।

এর আগেই ট্রাম্পকে নিয়ে বিশ্ব নেতাদের হাসাহাসির ভিডিও প্রকাশিত হয়। বাকিংহাম প্যালেসের এক রিসেপশনে বিট্রেন,কানাডা, ফ্রান্স এবং নেদারল্যান্ডের নেতারা এমন সময়ে ক্যামেরাবন্দি হলেন যখন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করে কথা বলছিলেন।

নেতাদের সেই বিদ্রুপাত্মক মুহূর্তের ভিডিওটি ধারণ করেছেন বাকিংহাম প্যালেসের ক্যামেরাম্যান। আর কানাডার গণমাধ্যম সিবিএস তা প্রচার করেছে। উপহাস করার এক পর্যায়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে বলেন, ‘তার দেরি হয়েছে কারণ তাকেতো ৪০ মিনিট এক সংবাদ সম্মেলনের পেছনেই ব্যয় করতে হয়েছে।’ এ সময় অন্য নেতারাও ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন।

একটি সূত্র বলছে, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বাতিল করেছেন ট্রাম্প।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।