উত্তেজনা কমাতে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলুন: অ্যাবেকে ট্রাম্পের অনুরোধ
https://parstoday.ir/bn/news/world-i76116-উত্তেজনা_কমাতে_ইরানি_প্রেসিডেন্টের_সঙ্গে_কথা_বলুন_অ্যাবেকে_ট্রাম্পের_অনুরোধ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির জাপান সফরের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন। জাপানি প্রধানমন্ত্রী যাতে ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা কমানোর জন্য হাসান রুহানির সঙ্গে আলোচনা করেন টেলিফোন কলে প্রেসিডেন্ট ট্রাম্প শিনজো অ্যাবেকে সেই অনুরোধ জানান।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৯ ১৪:৫৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ট্রাম্প
    প্রেসিডেন্ট ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির জাপান সফরের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন। জাপানি প্রধানমন্ত্রী যাতে ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা কমানোর জন্য হাসান রুহানির সঙ্গে আলোচনা করেন টেলিফোন কলে প্রেসিডেন্ট ট্রাম্প শিনজো অ্যাবেকে সেই অনুরোধ জানান।  

জাপান সরকারের একটি সূত্র দেশটির কিয়োদো বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছে। কিয়োদো বলেছে, শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে ফোন করেন এবং তিনি অনুরোধ করেন যাতে ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা নিরসনের ক্ষেত্রে জাপান তার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখে।

জাপান সফরে ইরানি প্রেসিডেন্ট

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত ইরানের প্রেসিডেন্টের সাক্ষাতের পর ট্রাম্প টেলিফোন কল করেন এবং এক ঘন্টা ১৫ মিনিট কথা বলেন। এ সময় অ্যাবে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে তার আলোচনার ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান। তবে ইরান প্রসঙ্গে শিনজো অ্যাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে কী বলেছেন সংবাদ সম্মেলনে তা জানাতে অস্বীকার করেন তিনি।

২০০০ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট জাপান সফরে গেলেন। আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা থাকলেও দু দেশের সঙ্গেই জাপানের সুসম্পর্ক রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২