প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন ন্যাটো মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i76156-প্রেসিডেন্ট_পুতিনের_সঙ্গে_বৈঠক_করতে_প্রস্তুত_রয়েছেন_ন্যাটো_মহাসচিব
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন। জার্মানির বার্তা সংস্থার ডিপিএ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৯ ১২:২৬ Asia/Dhaka
  • ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ
    ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন। জার্মানির বার্তা সংস্থার ডিপিএ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

গতকাল (সোমবার) স্টোলটেনবার্গের সাক্ষাৎকার প্রচারিত হয়। এতে তিনি বলেন, “যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রয়েছি।”

ন্যাটো জোটের সদস্য দেশগুলোর ভেতরে যখন নানামুখী রকমের দ্বন্দ্ব চলছে তখন এ জোটের মহাসচিব রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর চাপ সৃষ্টির কারণে ন্যাটো জোটের সদস্য দেশগুলোর ভেতরে এক রকমের দ্বন্দ্ব দেখা দিয়েছে। এছাড়া, রাশিয়া থেকে তুরস্ক ও গ্রিসের অস্ত্র কেনার বিষয়টিকেও আমেরিকা ভালো চোখে দেখছে না। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ব্যাপারে ন্যাটোর অবস্থান কিছুটা নরম করার পক্ষে মতামত দিয়েছেন।

ডিপিএ-কে দেয়া সাক্ষাৎকারে স্টোলটেনবার্গ বলেন, “রাশিয়া হচ্ছে আমাদের প্রতিবেশী তারা এখানে থাকবে। রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করলে আমাদেরকে রাশিয়ার সঙ্গে কঠিন সম্পর্ক মোকাবেলার প্রস্তুতি নেয়া উচিত।”#

পার্সটুডে/এসআইবি/২৪