মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i76664-মধ্যপ্রাচ্য_থেকে_মার্কিন_সেনা_বহিষ্কারের_দাবিতে_পাকিস্তানে_বিক্ষোভ
মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর পাকিস্তানের রাজধানীতে এ বিক্ষোভ হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৮ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ
    মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ

মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর পাকিস্তানের রাজধানীতে এ বিক্ষোভ হলো।

গতকালের (রোববার) সমাবেশে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ যোগ দেন। সমাবেশে বক্তারা বলেছেন, মার্কিন সেনাদের উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তাদের কারণেই এ অঞ্চলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে। মার্কিন সরকারকে এ অঞ্চল থেকে বহিষ্কার ব্যাপারে সমাবেশে যোগ দেয়া লোকজন লড়াই সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা

এছাড়া, যেকোনো ধরনের সামরিক সংঘাতে মার্কিন সরকারকে সমর্থন না দিতে সমাবেশে যোগ দেয়া লোকজন পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে ৬৬ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩