ইরান নিয়ে ইউরোপীয়দের হুমকি দিয়েছিলেন ট্রাম্প: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i76739-ইরান_নিয়ে_ইউরোপীয়দের_হুমকি_দিয়েছিলেন_ট্রাম্প_রিপোর্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ। তবে এ ঘোষণার আগে ইউরোপের এসব দেশকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার গতকালের (বুধবার) এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ১৬, ২০২০ ১২:৫১ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ। তবে এ ঘোষণার আগে ইউরোপের এসব দেশকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার গতকালের (বুধবার) এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

জানিয়েছে, ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মঙ্গলবার থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে। তার এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প এ তিন দেশকে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসা ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে চাপ সৃষ্টি করেন।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই তিন দেশ যদি পরমাণু সমঝোতা বানচাল না করে তাহলে তারা আমেরিকা থেকে যে গাড়ি আমদানি করে তার ওপরে শতকরা ২৫ ভাগ বাড়তি শুল্ক আরোপ করা হবে। ইউরোপের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলাবলি করছেন যে, ট্রাম্পের এই হুমকির কারণে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেল। এছাড়া তারা একথাও বলছেন যে, নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে মার্কিন চাপের কথা ফাঁস হলে ইউরোপের দেশগুলো আমেরিকার হাতের পুতুল হিসেবে চিহ্নিত হবে।

গত মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি বলেছে, ইরান যদি আগামী ১৫ দিনের মধ্যে পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে তাহলে তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। ইউরোপের এ বক্তব্যের পর ইরান বলেছে, মার্কিন চাপের কাছে নতিস্বীকার করে ইউরোপ এই সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬