করোনা ভাইরাস সম্পর্কে অতিরিক্ত ভয়-ভীতি ছড়াচ্ছে আমেরিকা: চীন
https://parstoday.ir/bn/news/world-i77166-করোনা_ভাইরাস_সম্পর্কে_অতিরিক্ত_ভয়_ভীতি_ছড়াচ্ছে_আমেরিকা_চীন
চীন বলেছে, করোনা ভাইরাস সম্পর্কে গোটা বিশ্বে অতিরিক্ত ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৩:৪৮ Asia/Dhaka
  • হুয়া চুনিন্‌গ
    হুয়া চুনিন্‌গ

চীন বলেছে, করোনা ভাইরাস সম্পর্কে গোটা বিশ্বে অতিরিক্ত ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে আমেরিকা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিন্গ বলেছেন, আমেরিকা করোনা ভাইরাস সম্পর্কে ব্যাপক ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে, কিন্তু দেশটি এখন পর্যন্ত পরিস্থিতি মোকাবেলা উল্লেখযোগ্য কোনো সহযোগিতা করেনি।

তিনি আরও বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে গঠনমূলক আচরণ করবে এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের ওপর নির্ভর করবে। 

এর আগেও চীন আমেরিকার কর্মকর্তাদের নানা বক্তব্যের সমালোচনা করে এ ক্ষেত্রে মার্কিন আচরণের নিন্দা জানিয়েছে। বেইজিং বলেছে, আমেরিকা এই ভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকার সমালোচনা করেছে যা অন্যায় এবং এ ধরণের আচরণ সদিচ্ছার নিদর্শন নয়।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বলেছেন, চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আমেরিকায় বিনিয়োগ এবং চাকরির ক্ষেত্র ফিরে আসবে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।