চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই; এ পর্যন্ত মৃত্যু ৯১০
https://parstoday.ir/bn/news/world-i77347-চীনে_করোনাভাইরাসে_মৃতের_সংখ্যা_বাড়ছেই_এ_পর্যন্ত_মৃত্যু_৯১০
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রোববার এ ভাইরাসে মারা গেছেন আরও ৯৭ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২০ ০৭:১৬ Asia/Dhaka
  • চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই; এ পর্যন্ত মৃত্যু ৯১০

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রোববার এ ভাইরাসে মারা গেছেন আরও ৯৭ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে।

এছাড়া নতুন ৩০৬২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জনে। চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন, বাকিরা চীনা নাগরিক। 

মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপিন ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

চীনের বাইরে অন্তত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুর প্রবাসী এক বাংলাদেশির শরীরে সংক্রমণ ধরা পড়ায় তাকে নেওয়া হয়েছে আইসোলেশন ইউনিটে।

এ ভাইরাসে আক্রান্তদের অনেকেই এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ২৮১ জন ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন। #

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।