নিষেধাজ্ঞা অমান্য করে পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উ. কোরিয়া: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i77388-নিষেধাজ্ঞা_অমান্য_করে_পরমাণু_অস্ত্র_কর্মসূচি_চালিয়ে_যাচ্ছে_উ._কোরিয়া_জাতিসংঘ
জাতিসংঘ বলেছে, উত্তর কোরিয়া এই সংস্থার নিষেধাজ্ঞা অমান্য করে নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ২০১৯ সালে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তৈরি করা ৬৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে একাংশ আজ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)
    ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)

জাতিসংঘ বলেছে, উত্তর কোরিয়া এই সংস্থার নিষেধাজ্ঞা অমান্য করে নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ২০১৯ সালে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তৈরি করা ৬৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে একাংশ আজ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া ২০১৯ সালে তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করেনি বরং নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব কর্মসূচি চালিয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং ২০১৯ সালে নিষেধাজ্ঞার আওতায় থাকা লাখ লাখ টন পদার্থ রপ্তানি করেছে যার মধ্যে রয়েছে ৩৭ লাখ ঘনমিটার কয়লা যার মূল্য ৩৭ কোটি ডলার।

চীনের তিনটি বন্দর ব্যবহার করে গত বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে জাহাজ থেকে জাহাজে পরিশোধিত তেল আমদানি করেছে। এ ছাড়া, দেশটি আন্তর্জাতিক কিছু আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।