পর্তুগালে পরমাণু বোমা বহনকারী বি-২ বিমানের টাস্ক ফোর্স পাঠাল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i78174-পর্তুগালে_পরমাণু_বোমা_বহনকারী_বি_২_বিমানের_টাস্ক_ফোর্স_পাঠাল_আমেরিকা
মার্কিন বিমান বাহিনী পর্তুগালের একটি দ্বীপপুঞ্জে মোতায়েন করেছে পরমাণু বোমা বহনে সক্ষম বি-২ স্প্রিন্ট স্টেলথ বিমানের একটি টাস্ক ফোর্স।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১১, ২০২০ ১৩:০৪ Asia/Dhaka
  • পর্তুগালে পরমাণু বোমা বহনকারী বি-২ বিমানের টাস্ক ফোর্স পাঠাল আমেরিকা

মার্কিন বিমান বাহিনী পর্তুগালের একটি দ্বীপপুঞ্জে মোতায়েন করেছে পরমাণু বোমা বহনে সক্ষম বি-২ স্প্রিন্ট স্টেলথ বিমানের একটি টাস্ক ফোর্স।

ইউনাইটেড স্টেটস ইউরোপিয়ান কমান্ড বা ইইউকম এ ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়েছে, পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের লাজেজ ফিল্ডে এ বহর মোতায়েন করা হয়। গত বছরের আগস্টের পর এ নিয়ে দ্বিতীয়বার বি-২ বহরকে ইউরোপে মোতায়েন করা হলো।

বিবৃতিতে ইইউকমের আওতাধীন অনেক সামরিক স্থাপনায় বি-২  কাজ করবে বলে জানান হলেও বহরের বিমান সংখ্যা সম্পর্কে কোনও তথ্য দেয়া হয় নি। ইইউকমের আওতায় রয়েছে, ইউরোপ, তুরস্ক, বেলারুশ, ইউক্রেন, ককেশীয় প্রজাতন্ত্রসমূহ এবং রাশিয়া থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চল।

ইইউকম মহড়ার ফাইল ছবি

মার্চের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ‘ডিফেন্ডার ইউরোপ ২০২০’ নামের সামরিক মহড়ায় নামবে। মহড়ার আওতাধীন প্রধান রণ-অনুশীলন এপ্রিল এবং মে মাসে চলবে বলে ধারণা করা হচ্ছে। এতে আমেরিকার ২০ হাজার সেনাসহ ৩৭ হাজার সেনা অংশ নেবে। এ মহড়া পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং বাল্টিক সাগর তীরবর্তী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ায় চলবে। এর অজুহাতে ইউরোপে রুশ বিরোধী সমর সজ্জা বাড়িয়ে চলেছে আমেরিকা ও তার মিত্ররা।

পার্সটুডে/মূসা রেজা/১১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।