পাক প্রেসিডেন্ট আরিফ আলভি চীন গেলেন
https://parstoday.ir/bn/news/world-i78325-পাক_প্রেসিডেন্ট_আরিফ_আলভি_চীন_গেলেন
পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি আজ (সোমবার) দু দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে করছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ১৬, ২০২০ ১৪:১৯ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি
    পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি আজ (সোমবার) দু দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে করছেন।

পাক পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পরিকল্পনা, উন্নয়ন ও স্পেশাল ইনিশিয়েটিভ বিষয়ক মন্ত্রী আসাদ ওমর এবং শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তা।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরের সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হতে পারে। এসব সমঝোতা হলে চীন এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে ড.আরিফ আলভির প্রথম চীন সফর। এ সফরের মধ্যদিয়ে করোনাভাইরাসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার বার্তা পৌঁছে দেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/১৬