আমেরিকায় করোনায় ১১০ জনের মৃত্যু; ৫০ অঙ্গরাজ্যই এখন আক্রান্ত
https://parstoday.ir/bn/news/world-i78378-আমেরিকায়_করোনায়_১১০_জনের_মৃত্যু_৫০_অঙ্গরাজ্যই_এখন_আক্রান্ত
আমেরিকায় এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে অন্তত ১১০ জন মারা গেছে। এছাড়া, দেশটিতে ৬৪০০ মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। পাশাপাশি আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের সবখানেই এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৮, ২০২০ ১২:৩৩ Asia/Dhaka
  • রোগীদের চিকিৎসা শুরুর আগে পেপারওয়ার্ক করে নিচ্ছেন ডাক্তার ও নার্স
    রোগীদের চিকিৎসা শুরুর আগে পেপারওয়ার্ক করে নিচ্ছেন ডাক্তার ও নার্স

আমেরিকায় এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে অন্তত ১১০ জন মারা গেছে। এছাড়া, দেশটিতে ৬৪০০ মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। পাশাপাশি আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের সবখানেই এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর বেশি মানুষ মারা গেছে নিউ ইয়র্কে। সেখানে মারা গেছে ১২ জন।

আমেরিকার সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়াতে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মানে হচ্ছে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবখানেই এখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।

ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেছেন, আমরা জানতাম করোনাভাইরাস আসবে, এজন্য আমরা প্রস্তুত ছিলাম। আসলে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।‍‍

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৪০০ ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭,৯৪০ জন। ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাস বিস্তার লাভ করে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।