আমেরিকায় এক সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেড়েছে
https://parstoday.ir/bn/news/world-i78547-আমেরিকায়_এক_সপ্তাহের_ব্যবধানে_করোনা_আক্রান্তের_সংখ্যা_১০_গুণ_বেড়েছে
আমেরিকায় গত এক সপ্তাহ আগে যে পরিমাণ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এক সপ্তাহ পরে এসে সে সংখ্যা এখন ১০ গুণ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তবে এই সংখ্যা ও প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২০ ০৮:১২ Asia/Dhaka
  • মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের একটি জনশূণ্য রাস্তা
    মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের একটি জনশূণ্য রাস্তা

আমেরিকায় গত এক সপ্তাহ আগে যে পরিমাণ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এক সপ্তাহ পরে এসে সে সংখ্যা এখন ১০ গুণ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তবে এই সংখ্যা ও প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আমেরিকায় যে সমস্ত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে ১৮ হাজার ২০০ ব্যক্তির অবস্থা গুরুতর। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় আমেরিকার ভাইরাস সংক্রমিত রোগের তথ্য সংরক্ষণ করছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত আমেরিকায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৯৭২ জন এবং তার মধ্যে মারা গেছে ৭২৮ জন। এক সপ্তাহ আগে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এখন সে সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, করেনোভাইরাসে সংক্রমিত রোগের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদির অভাবের কারণে সবাইকে পরীক্ষা করা যাচ্ছে না। ফলে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রকৃতপক্ষে কত তাও নিশ্চিত হওয়া যায় নি। এ কারণে মনে করা হচ্ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা আরো অনেক বেশি।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।