করোনা মোকাবেলায় এশিয়া ও ইউরোপের কাছে সাহায্য চাইলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াসহ এশিয়া ও ইউরোপের মিত্র দেশগুলোর কাছে করোনা-বিরোধী লড়াইয়ের জন্য চিকিৎসা সাহায্য চেয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সরকার আজ (বুধবার) ঘোষণা করেছে যে, তারা কিছুসংখ্যক করোনাভাইরাস পরীক্ষার কিট আমেরিকায় পাঠাবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন গতকাল টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপের পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, টেলিফোনে জরুরী অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করেনোভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তার দেশ-বিদেশী সাহায্যের ওপর নির্ভর করবে না।
এদিকে, মার্কিন সংবাদপত্র ফরেন পলিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আমেরিকাকে চিকিৎসা সামগ্রী যোগান দেয়ার জন্য নিজ নিজ দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করেন।#
পার্সটুডে/এসআইবি/২৫