খুলে যাচ্ছে উহান শহর; ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল
-
উহান শহর
চীনের যে উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল সেই শহরকে আস্তে আস্তে খুলে দেয়া হচ্ছে। প্রায় দুই মাস বন্ধ রাখার পর শহরটিকে আবার মানুষের কর্মচঞ্চলতার দিকে ফিরিয়ে নেয়া হচ্ছে।
চীনের হুপেই প্রদেশে উহান শহরটি অবস্থিত এবং সেখানে এক কোটি ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর উহান শহরে লোকজনের চলাচল ও দৈনিন্দিন জীবনযাত্রার ওপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করা হয়।
উহান শহরে বাস ও ট্যাক্সি সার্ভিসও বন্ধ ছিল। একমাত্র জরুরি পণ্যের জন্য কিছু দোকানপাট খোলার অনুমতি ছিল। কিন্তু এখন লোকজন বাইরে থেকে উহান শহরে প্রবেশ করতে পারবে তবে তাদেরকে সবুজ কোডের মোবাইল অ্যাপ্লিকেশন দেখাতে হবে যা দিয়ে প্রমাণ মিলবে যে, ওই ব্যক্তি সুস্থ।
কর্তৃপক্ষ বলছে, উহান শহর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আগামী ৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ওই দিন উহানের বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য খুলে দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/২৮