কাল থেকে পাকিস্তানের ১ কোটি ২০ লাখ পরিবার আর্থিক সহায়তা পাবে
https://parstoday.ir/bn/news/world-i78931-কাল_থেকে_পাকিস্তানের_১_কোটি_২০_লাখ_পরিবার_আর্থিক_সহায়তা_পাবে
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে পাকিস্তানের এক কোটি ২০ লাখ পরিবারকে অর্থ সহায়তা দেবে সরকার। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ সহায়তা দেয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ১৭:৩৯ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে পাকিস্তানের এক কোটি ২০ লাখ পরিবারকে অর্থ সহায়তা দেবে সরকার। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ সহায়তা দেয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানান, প্রতিটি পরিবারে মাসে ১২ হাজার রুপি করে পাবে। আজ রাজধানী ইসলামাবাদে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। ইমরান খান বলেন, সরকারি এই সহায়তা সমাজে করোনার নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে।

পাকিস্তানে এ পর্যন্ত ৪,১০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া, মারা গেছেন ৫৮ জন ও ৪৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনা মোকাবেলার জন্য এইরমধ্যে টানা তিনদিন লকডাউনে রয়েছে পাকিস্তান।#

পার্সটুডে/এসআইবি/৮