দায়েশ কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে কাবুল
https://parstoday.ir/bn/news/world-i79017-দায়েশ_কমান্ডারকে_পাকিস্তানের_কাছে_হস্তান্তর_করতে_অস্বীকৃতি_জানিয়েছে_কাবুল
আফগানিস্তানে আটক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আঞ্চলিক কমান্ডার আসলাম ফারুকিকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান। রাজধানী কাবুলে একটি হিন্দু-শিখ মন্দিরে সাম্প্রতিক হামলার সাথে জড়িত থাকার দায়ে আসলাম ফারুকিকে আটক করেছে আফগান নিরাপত্তা বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০২০ ০৮:৫৬ Asia/Dhaka
  • আটক দায়েশ নেতা আসলাম ফারুকি
    আটক দায়েশ নেতা আসলাম ফারুকি

আফগানিস্তানে আটক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আঞ্চলিক কমান্ডার আসলাম ফারুকিকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান। রাজধানী কাবুলে একটি হিন্দু-শিখ মন্দিরে সাম্প্রতিক হামলার সাথে জড়িত থাকার দায়ে আসলাম ফারুকিকে আটক করেছে আফগান নিরাপত্তা বাহিনী।

ফারুকী দায়েশের কথিত খেলাফতের খোরাসান প্রদেশের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামাবাদ সরকার মনে করে- আসলাম ফারুকি পাকিস্তানের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান। এজন্য আসলাম ফারুকিকে হস্তান্তর করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাক সরকার।

পাকিস্তান সরকারের এ অনুরোধ নাকচ করে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেহেতু আসলাম ফারুকি আফগানিস্তান শথ শত মানুষ হত্যায় জড়িত সে কারণে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। এছাড়া, যেহেতু আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বন্দিবিনিময় চুক্তি নেই সে ক্ষেত্রে আসলাম ফারুকিকে ইসলামাবাদের কাছে হস্তান্তর করতে বাধ্য নয় কাবুল।#

পার্সটুডে/এসআইবি/১২