সৌদি আরবের কাছে দেড় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i79101-সৌদি_আরবের_কাছে_দেড়_হাজার_কোটি_ডলারের_অস্ত্র_বিক্রি_করেছে_ব্রিটেন
দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত রিয়াদের কাছে দেড় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন। ব্রিটিশ অ্যারোস্পেস সিস্টেম থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্যা গার্ডিয়ান এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১৬:৪১ Asia/Dhaka
  • টর্নেডো বিমান
    টর্নেডো বিমান

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত রিয়াদের কাছে দেড় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন। ব্রিটিশ অ্যারোস্পেস সিস্টেম থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্যা গার্ডিয়ান এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গত বছরের জুন মাসে ব্রিটেনের একটি আদালত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির রুলিং দিয়ে বলেছিল, ব্রিটিশ এসব অস্ত্র দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

অস্ত্র ব্যবসা-বিরোধী সংগঠনের নেতা অ্যান্ড্রু স্মিথ বলেন, গত পাঁচ বছর ইয়েমেনে বর্বর মানবিক সংকট চলে আসছে কিন্তু ব্রিটিশ কোম্পানি অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিভিন্ন দেশের পক্ষ থেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা এবং রিয়াদ সরকারকে সমর্থন দেয়ার জন্যই সৌদির পক্ষে এ যুদ্ধ চালু রাখা সম্ভব হয়েছে।

সৌদি আরব হচ্ছে ব্রিটিশ কোম্পানির তৃতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। ব্রিটেনের এ কোম্পানি টর্নেডো জঙ্গিবিমান তৈরি ও সরবরাহ করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৫