এবার ফরাসি বিমানবাহী রণতরীতে ছড়িয়েছে করোনা
https://parstoday.ir/bn/news/world-i79134-এবার_ফরাসি_বিমানবাহী_রণতরীতে_ছড়িয়েছে_করোনা
ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গলের ৬৬৮ জন নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জাহাজটিতে মোট ২০০০ সেনা রয়েছে। সেই হিসেবে জাহাজের এক তৃতীয়াংশ সেনা করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka
  • ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গল
    ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গল

ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গলের ৬৬৮ জন নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জাহাজটিতে মোট ২০০০ সেনা রয়েছে। সেই হিসেবে জাহাজের এক তৃতীয়াংশ সেনা করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়েছে।

ফরাসি নৌবাহিনী বলেছে, জাহাজের প্রায় সব সেনা কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া, এস্কর্ট দেয়া ফ্রিগেট এবং বিমানবাহী রণতরীর পাইলটরাও সব কোয়ারেন্টিনে রয়েছেন।

জাহাজের যত সেনার ভাইরাস সংক্রমণের বিষয়টি পরীক্ষা করা হয়েছে তার শতকরা ৩০ ভাগ ফলাফল এসে পৌঁছায় নি। এসব ফলাফল এলে সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি নৌবাহিনী তদন্ত করে দেখছে যে, কীভাবে এত নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হলো। জাহাজের কয়েকজন নাবিকের মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেয়ার পর গত সপ্তাহে জাহাজটিকে আটলান্টিক মহাসাগর থেকে দেশে ফেরত আনা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৬