ধারণার চেয়েও অনেক বেশি করোনা ছড়িয়েছে আমেরিকায়: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i79172-ধারণার_চেয়েও_অনেক_বেশি_করোনা_ছড়িয়েছে_আমেরিকায়_জরিপ
করোনাভাইরাসের মহামারী শুরুর দিকে আমেরিকায় যে পরিমাণে মানুষ আক্রান্ত হবে বলে ধারণা করা হয়েছিল বর্তমানে তার চেয়ে অনেক বেশি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ১৩:৪০ Asia/Dhaka
  • আমেরিকায় করোনাভাইরাসে মারা যাওয়া এক ব্যক্তির রাশ নেয়া হচ্ছে
    আমেরিকায় করোনাভাইরাসে মারা যাওয়া এক ব্যক্তির রাশ নেয়া হচ্ছে

করোনাভাইরাসের মহামারী শুরুর দিকে আমেরিকায় যে পরিমাণে মানুষ আক্রান্ত হবে বলে ধারণা করা হয়েছিল বর্তমানে তার চেয়ে অনেক বেশি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল (শুক্রবার) ওই জরিপের ফলাফল তুলে ধরা হয়। এতে ৩,৩৩০ ব্যক্তিকে স্যাম্পল হিসেবে ধরা হয়েছে এবং জরিপের ফলাফলে দেখা যাচ্ছে- সরকারি যে তথ্য দেয়া হচ্ছে তার চেয়ে ৫০ থেকে ৮৫ গুণ করোনাভাইরাসের সংক্রমণ বেশি।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে এই জরিপ যখন চালানো হয়েছে তখন ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্লারা কাউন্টিতে এক হাজার ৯৪ ব্যক্তি নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের ভেতর থেকে ৫০ জনের মৃত্যু হয়েছে। ওই কাউন্টিতে ২০ লাখ মানুষের বসবাস রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮