ইরান-বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করতে অস্বীকার করায় আমেরিকার সমালোচনা করলো ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i79316-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_শিথিল_করতে_অস্বীকার_করায়_আমেরিকার_সমালোচনা_করলো_ইউরোপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ইউরোপের দেশগুলো যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করায় ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে ইউরোপ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০২০ ১৫:১৬ Asia/Dhaka
  • জোসেফ বোরেল
    জোসেফ বোরেল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ইউরোপের দেশগুলো যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করায় ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে ইউরোপ।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের যে মহামারী ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে লড়াই করতে ইরানকে সহযোগিতা করার জন্য নিষেধাজ্ঞা শিথিল করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল ইউরোপ।  

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল (বুধবার) বলেন, “ইউরোপের পক্ষ থেকে প্রধানত ইরান-বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানানো হয়েছে এবং আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ঋণ দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আমি দুঃখিত যে, আমেরিকা এই প্রস্তাবের বিরোধিতা করেছে। আমি মনে করি মানবিক দৃষ্টিকোণ থেকে প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল।”

গতমাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র কাছে ৫০০ কোটি ডলার ঋণ চেয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থসংকটে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হচ্ছে বলে ঋণ চেয়েছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/২৩