ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে আমেরিকার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i79379-ইরানের_বিরুদ্ধে_অস্ত্র_নিষেধাজ্ঞা_নবায়ন_করতে_আমেরিকার_আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। সম্প্রতি ইরান যে সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে তার কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিরাপত্তা পরিষদের প্রতি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। আগামী অক্টোবর মাসে ইরানের উপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০২০ ১৩:২৮ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। সম্প্রতি ইরান যে সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে তার কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিরাপত্তা পরিষদের প্রতি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। আগামী অক্টোবর মাসে ইরানের উপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

তেহরানের বিরুদ্ধে পম্পেও তার অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেয়া উচিত হবে না। তিনি বলেন, সম্প্রতি ইরান যে সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে তার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, তেহরানের মহাকাশ গবেষণা কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক ও শান্তিপূর্ণ নয়।

গত বুধবার ইরান সামরিক উপগ্রহ নূর-১ উৎক্ষেপণ করে

মাইক পম্পেও আরো বলেন, ইরান যে প্রযুক্তি দিয়ে উপগ্রহ উৎক্ষেপণ করেছে সেই প্রযুক্তিই ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার করা যায়। তিনি বলেন, ইরানের বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরা উচিত। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মাইক পম্পেও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

২০১৫ সালের পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। কিন্তু আমেরিকা সমঝোতা থেকে বেরিয়ে গেছে; এখন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর দাবি জানাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৬