হিজবুল্লাহকে কালোতালিকাভুক্ত করার জার্মানির সিদ্ধান্তের পেছনে মোসাদ!
https://parstoday.ir/bn/news/world-i79573-হিজবুল্লাহকে_কালোতালিকাভুক্ত_করার_জার্মানির_সিদ্ধান্তের_পেছনে_মোসাদ!
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালোতালিকাভুক্ত করার জার্মানির সিদ্ধান্তের পেছনে ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলের নিউজ টেলিভিশন চ্যানেল-১২ গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০২০ ১৪:২৯ Asia/Dhaka
  • হিজবুল্লাহকে কালোতালিকাভুক্ত করার জার্মানির সিদ্ধান্তের পেছনে মোসাদ!

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালোতালিকাভুক্ত করার জার্মানির সিদ্ধান্তের পেছনে ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলের নিউজ টেলিভিশন চ্যানেল-১২ গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জার্মানি কালো তালিকাভুক্ত করে এবং ইউরোপের এই দেশটিতে হিজবুল্লাহর যেকোন ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই সংগঠনের সাথে সম্পর্ক যুক্ত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

ওই টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে যে জার্মানির ভূখণ্ডে হিজবুল্লাহর তৎপরতার বিষয়ে বিভিন্ন তথ্য দেশটির সরকারকে দিয়েছে মোসাদ। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে যে, গোয়েন্দা সংস্থাটি গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর কার্যক্রম এবং তৎপরতার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে জার্মানির গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে পেশ করেছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, "জার্মানির সব পক্ষের সঙ্গে কয়েক মাসব্যাপী চলা কাজের ফসল হিসেবে হিজবুল্লাহর বিষয়ে এ সিদ্ধান্ত এসেছে। হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন অকাট্য প্রমাণ এবং আইনগত দলিল এসব সংস্থার প্রধানদের কাছে তুলে ধরতে হয়েছিল। এ ক্ষেত্রে আমরা সফল হয়েছি।" ওই কর্মকর্তার স্বীকারোক্তি অনুযায়ী জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি'র প্রধান ব্রোনো খাল মোসাদের ঘনিষ্ঠ বন্ধু।#

 পার্সটুডে/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।