সৌদি আরবের জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে বোয়িং কোম্পানি
-
হারপুন ক্ষেপণাস্ত্র
মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং সৌদি আরবের জন্য শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে। গত ছয় বছর ধরে সৌদি আরব যখন দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর বর্বর সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন কোম্পানি সেই সৌদি আরবের জন্য এসব ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি হাতে নিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, বোয়িং কোম্পানি সৌদি আরবকে ২৭০ কোটি ডলারের এক হাজার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।
পেন্টাগন বলেছে, সৌদি আরবকে সমর্থনের অংশ হিসেবে সাড়ে ছয়শ নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণ করবে এবং কিছু ক্ষেপণাস্ত্র আধুনিকায়ন করবে। পেন্টাগন জানিয়েছে ২০২৮ সালের মধ্যে সৌদি আরবকে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তর সম্পন্ন হবে।
সৌদি আরবকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের কর্মসূচি হাতে নিয়ে আমেরিকা নতুন করে প্রমাণ দিল যে, মধ্যপ্রাচ্যে সৌদিআরব তাদের গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ মিত্র।#
পার্সটুডে/এসআইবি/১৪