ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার নিন্দা করল রাশিয়া ও চীন
https://parstoday.ir/bn/news/world-i79907-ইরান_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞা_পরিকল্পনার_নিন্দা_করল_রাশিয়া_ও_চীন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে মার্কিন সরকার যে তৎপরতা চালাচ্ছে তার নিন্দা করেছে রাশিয়া এবং চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০২০ ১৩:১৫ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে মার্কিন সরকার যে তৎপরতা চালাচ্ছে তার নিন্দা করেছে রাশিয়া এবং চীন।

গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় জাতিসংঘে চীনা মিশন বলেছে, “ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার কোনো অধিকার আমেরিকার নেই। দেখা যাক সে একা কি করতে পারে।” টুইটার বার্তায় আরো বলা হয়েছে, সবকিছুরই একমাত্র সঠিক পথ হচ্ছে পরমাণু সমঝোতা।

এদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা নাকচ করে দিয়ে বলেছেন, “আমেরিকার এই নৈরাশ্যজনক পরিকল্পনার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সঙ্কটে পড়বে। আমেরিকার কারণেই এই সংকট আসন্ন এবং বিষয়টি সবারই বিবেচনায় নেয়া উচিত। ওয়াশিংটনের সামনে কোনোভাবেই সহজ পথ নেই।”

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য গত মাসে মার্কিন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলছে, আমেরিকা এখনো পরমাণু সমঝোতার অংশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে। তবে ইরান, রাশিয়া ও চীনসহ অন্য অনেক দেশই বলছে- আমেরিকা কোনমতে এখন পরমাণু সমঝোতার অংশ নয় কারণ তারা আগেই এ সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ফলে তারা কোনভাবেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/১৫