তৃতীয় ধাপের ভ্যাকসিন ট্রায়াল শুরু করল চীন
জুন ২৫, ২০২০ ১১:৫৭ Asia/Dhaka
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম দেশ হিসেবে তৃতীয় ধাপে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে চীন। দেশে প্রয়োজনীয় সংখ্যক সংক্রমিত ব্যক্তি না থাকায় চূড়ান্ত পরীক্ষা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান জি-42 এর সাথে করা চুক্তির ভিত্তিতে দেশটিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ-সিএনবিজি। ফেজ-থ্রিতে একই সাথে মোট দু'টি ভ্যাকসিনের পরীক্ষা করছে চীন ।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ