ইরানের বিরুদ্ধে ‘মশে’ ম্যাকানিজম ব্যবহারের বিরোধিতা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i81253-ইরানের_বিরুদ্ধে_মশে’_ম্যাকানিজম_ব্যবহারের_বিরোধিতা_করল_রাশিয়া
পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্টি মতবিরোধ নিরসনে ইরানের বিরুদ্ধে ‘মশে’ ম্যাকানিজম ব্যবহারের বিরোধিতা করল রাশিয়া। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ সোমবার এক টুইটার বার্তায় তার দেশে এ বিরোধিতার কথা ঘোষণা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০২০ ০৫:০২ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানোভ
    মিখাইল উলিয়ানোভ

পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্টি মতবিরোধ নিরসনে ইরানের বিরুদ্ধে ‘মশে’ ম্যাকানিজম ব্যবহারের বিরোধিতা করল রাশিয়া। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ সোমবার এক টুইটার বার্তায় তার দেশে এ বিরোধিতার কথা ঘোষণা করেন।

টুইটার বার্তায় তিনি জানান, পরমাণু সমঝোতায় যে প্রক্রিয়ায় এই ম্যাকানিজম ব্যবহারের কথা রয়েছে ইউরোপীয় দেশগুলো ভিন্নভাবে তা ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বিষয়টিকে ‘মোটেও ভালো নয়’ বলে মন্তব্য করেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ছবি)

উলিয়ানোভ তার অফিসিয়াল টুইটার পেজে আরো লিখেছেন, পরমাণু সমঝোতার সকল পক্ষের উচিত এ ধরনের অনর্থক সংঘর্ষে যাওয়ার পরিবর্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আন্তর্জাতিক এই চুক্তিকে রক্ষা করার চেষ্টা করা। সাংঘর্ষিক অবস্থানে গেলে তা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলেও রুশ প্রতিনিধি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মশে ম্যাকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যেকোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না তাহলে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের ওপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।#    

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।