কাশ্মীরে ভারতীয় বাহিনী গণহত্যা চালাচ্ছে দাবি করে ইমরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i81381-কাশ্মীরে_ভারতীয়_বাহিনী_গণহত্যা_চালাচ্ছে_দাবি_করে_ইমরানের_হুঁশিয়ারি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রত কাশ্মীরে সেদেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে এ ধরণের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০২০ ১১:১৩ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রত কাশ্মীরে সেদেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে এ ধরণের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছেন তিনি।

তিনি আজ (রোববার) কাশ্মীর ইস্যুতে বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই বিপর্যয়কর হয়ে উঠছে। সেখানে ভারতীয় সামরিক বাহিনী গণহারে মুসলমানদের হত্যা করছে।  তিনি বলেন, বসনিয়া-হার্জেগোভিনার সেব্রেনিৎসায় যেভাবে মুসলমানদের গণহারে হত্যা করেছিল সার্ব বাহিনী, ঠিক সে ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে কাশ্মীরি জনগণ।

ইমরান খান আরও বলেছেন, ভারতীয় সেনাবাহিনী কোন ধরনের আইনের তোয়াক্কা না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছে। কাশ্মীরের মুসলমানদের হত্যার ক্ষেত্রে তাদেরকে কোনো ধরণের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে না। তিনি বলেন, কাশ্মীরে বর্তমানে ৮০ লাখ মানুষের জন্য ৮ লাখ সেনা মোতায়েন করে রাখা হয়েছে। ৮০ লাখ মানুষকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে গত প্রায় এক বছর ধরে কাশ্মীরিরা তাদের নিত্য দিনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বছরের পর বছর ধরে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। গত তিন দশকে সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

কাশ্মীরের জনগণ সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। নিরাপত্তা পরিষদের ইশতেহারে গণভোটের মাধ্যমে কাশ্মীর অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার জাতিসংঘের ইশতেহার বাস্তবায়ন করতে অসম্মতি জানিয়ে আসছে। এ কারণে ভারত সরকার এখন পর্যন্ত সেখানে গণভোট আয়োজন করেনি।#

পার্সটুডে/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।